চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পচা-বাসি খাবার বিক্রির দায়ে মহেশখালীতে ৩ রেস্তোরাঁকে জরিমানা

পচা-বাসি খাবার বিক্রির দায়ে মহেশখালীতে ৩ রেস্তোরাঁকে জরিমানা

মহেশখালী সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা এলাকায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় পচা বাসি ও অনুন্নত খাবার বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ ৩ রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন, পোড়া তেল ব্যবহার এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধসহ পণ্যের মূল্য প্রদর্শন না করা এবং বিএসটিআই এর অনুমোদিত মেয়াদ ও মূল্যের স্টিকার ব্যবহার না করায় ৩টি রেস্তোরাঁকে ৬৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ইমরান মাহমুদ ডালিম বলেন, সাধারণ জনগণের কথা বিবেচনা করে ভবিষ্যতে এ অভিযান অভ্যাহত রাখা হবে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট