চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

নাফনদীতে ৭০ লাখ টাকার বস্তাভর্তি ইয়াবা উদ্ধার

নাফনদীতে ৭০ লাখ টাকার বস্তাভর্তি ইয়াবা উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

কক্সবাজেরর টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের নাফ নদীতে সকাল ১১ টায় কোস্ট গার্ড একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী চক্র নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল বস্তাটি তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট