চট্টগ্রাম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল  বিটিসিএল শ্রমিকের

ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল  বিটিসিএল শ্রমিকের

সীতাকুণ্ড সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শ্রমিক মো. ইমরান (২৮)  নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের ড্রাইভার মো. জাকির হোসেন (৫০) নামে আরও একজন আহত হয়।
 
 
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা হাক্কানি ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের ইমরান বগুড়া কালাহু থানার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে।
 
 
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, উপজেলার বারৈয়াঢালায় হাক্কানি ফিলিং স্টেশনের সামনে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করার সময় ঢাকামুখী লেনে থাকা একটি বালুবোঝাই ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫)  বেপরোয়া গতিতে আসে। পরে ইমরান ও তাদের মিনি ট্রাকের ড্রাইভার মো. জাকির হোসেনকে (৫০)  সজোরে ধাক্কা দেন। এতে ইমরানের মাথায় গুরুত্বর জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া মিনি ট্রাক চালক মো. জাকির হোসনে গুরুতর আহত হয়। এ দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত  হয়।
 
 
পরে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অন্যান্য শ্রমিকদের সহায়তায় আহত জাকিরকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিরা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) (নিঃ) মো. জিয়া উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট