চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:১৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে সাপের কামড়ে ইকরা মণি নামের দুই বছর বয়সী  শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকরা মণি উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের খন্দপাড়ার প্রবাসী মো. বাবলুর মেয়ে।

ইকরা মণির চাচি মাজেদা বেগম জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘরে ইকরা মণির ডান পায়ের পাতায় সাপে কাটে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদোয়ান বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল শিশুটি। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। তবুও বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির ডান পায়ের পাতায় সাপে কাটার চিহ্ন রয়েছে। তবে কি সাপে কেটেছে তা স্বজনরা বলতে পারেননি।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট