চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

কাপ্তাই সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সাদিজ  শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় পাহাড়ে বেড়ানো শেষে নদীর ঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ সাদিজ শাহরিয়ার একজন কলেজছাত্র এবং অবসরপ্রাপ্ত এএসপি মো. নাছির উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা।

ওয়াগ্গা ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, ১২ জন পর্যটক ঢাকার নরসিংদী এলাকা থেকে কাপ্তাই বেড়াতে আসে। বেড়ানো শেষে নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, ফোন পেয়ে ঘটনাস্থলে এসে নদীতে ডুবুরি দল সন্ধান শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারে স্রোত বেশি থাকায় নিখোঁজের সন্ধান করতে একটু সমস্যা হচ্ছে। রাঙামাটি থেকেও একটি টিম ঘটনাস্থলে এসে সন্ধান করছে। 

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট