চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনছুর আলী সিকদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় দায়ের করা একটি মামলায় আলী আহমদ আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ
















