চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

বাঁশখালী সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি নজরুল ইসলাম মনুকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 
 
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নজরুল ইসলাম মনু উপজেলার শীলকূপ ইউনিয়নের জামশেদ আলীর ছেলে। 
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে গণধর্ষণ মামলা ছিল। সে মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গতকাল সন্ধ্যায় বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট