কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন চার লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৩টায় শ্মশানঘাট এলাকায় থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে চার ব্যক্তি বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
বিজিবির আরও জানান, উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ















