চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সন্দ্বীপে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ 

সন্দ্বীপে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ 

সন্দ্বীপ সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন গুলিবিদ্ধ হয়েছেন।
 
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ নাসিরউদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পণ্ডিতের হাট এলাকায় বাড়ির সামনে অবস্থানকালে নাসির উদ্দীন বাবুল গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয়ভাবে নেওয়ার ব্যবস্থা করেন। তবে কী কারণে, কারা এবং কী পরিস্থিতিতে তাকে গুলি করেছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এটি পূর্বপরিকল্পিত হামলা নাকি অন্য কোনো ঘটনার জেরে গুলির ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
 
এদিকে নাসির উদ্দীন বাবুল গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়। তাকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।  
 
 
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; তবে এখনো কোনো মামলা রুজু হয়নি।
 
পূর্বকোণ/পিআর
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট