চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের ৫নং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।
পূর্বকোণ/পিআর
















