চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

টেকনাফ সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পাচারের সময় ২০ হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

 
 
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ থানাধীন হোয়াইক্যং ২নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৪১) এবং আলী জোহরের ছেলে কোরবান আলী (৪১)।
 
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দিবাগত রাত ১২টায় হোয়াইক্যং সীমান্তবর্তী কোনাপাড়া জাফরের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। তাদের সন্দেহ হওয়ায় বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় তাদের ধাওয়া দিয়ে দুই জনকে আটক করা হয়। তাদের তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, মোবাইল ফোন, হাত ঘড়ি ও দা উদ্ধার করা হয়। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট