ফটিকছড়ি উত্তরের কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরুর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
বুধবার (১৬সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এই অভিযান চালায় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানান, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে ভোর ৪টা ৫৫ মিনিটে টহলদলটি সীমান্তের বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টার দিকে ভারত থেকে তিনজন চোরাকারবারীকে ১০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল। চ্যালেঞ্জের মুখে গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে গরুগুলো আটক করে বিজিবি।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
















