চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ৩ কারবারি আটক

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ৩ কারবারি আটক

টেকনাফ সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

টেকনাফ কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।

 

তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয় ।

 

আটককৃত হলেন, টেকনাফ ডেইল পাড়া এলাকার আবদুল গফুরের পুত্র মো. মনির (৩০), শামসুল আলমের ছেলে কফিল উদ্দিন (৩৫), আবুল বাশারের পুত্র রবি আলম (৪৮)। জব্দ করা আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট