সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব রহমত উল্লাহ জানান, নোয়াখালীর একটি নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকালে ফটিকছড়ি থেকে রওনা হন আমির। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে পেছন থেকে একটি তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তাদের গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তবে তিনি ও তাঁর সফরসঙ্গীরা অক্ষত আছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, বাসের ধাক্কায় হেফাজত আমিরের গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর তিনি আরেকটি গাড়িতে করে নোয়াখালী চলে যান। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ
















