চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতে পাঁচ মামলায় ৭০ হাজার টাকা জরিমানা

নানা অনিয়ম, সাতকানিয়ার পাঁচ প্রতিষ্ঠান গুনল ৭০ হাজার টাকা

সাতকানিয়া সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার দেওদীঘি বাজারে এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।

অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়ম পাওয়া যায়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা এবং খাদ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/আদর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট