চট্টগ্রাম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মুরগির খামার শ্রমিকের মরদেহ উদ্ধার

 টেকনাফ সংবাদদাতা

১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

টেকনাফে নিখোঁজের একদিন পর মুরগি খামার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার এলাকার খাল থেকে খামার শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার হাসান আহমদ ও রশিদা বেগমের একমাত্র ছেলে আবছার উদ্দিন (২৬) বলে জানা গেছে।

পরিবার সূত্র জানায়, আবসার উদ্দিন একই ইউনিয়নের হোয়াব্রাং এলাকার মৃত খলিল মেম্বারের ছেলে রফিকের মালিকানাধীন খামারে গত দেড় মাস ধরে চাকুরি করে আসছেন। গতকাল (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাউকে কিছু না বলে নিজের ব্যবহৃত মোবাইল ফোনসহ সবকিছু রেখেই খামার থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তার মা রশিদা বেগমকে বিষয়টি জানানো হয়। সকালে জিডি করার জন্য যাওয়ার প্রাক্কালে আবসারের স্বজনরা খবর পায়, হোয়াব্রাং স্লুইচ গেইট সংলগ্ন খালে একটি ভাসমান লাশ দেখা গেছে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপপুলিশ পরিদর্শক ইমন দত্ত।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে এসআই ইমন দত্তের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। ডাক্তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত আপাতত : কিছু বলা যাচ্ছেনা জানিয়ে তিনি বলেন, তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করবে পুলিশ।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট