হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো.শাহেদ আরমানের নেতৃত্বে উপজেলার ধলই ইউনিয়নস্থ পশ্চিম ধলই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার পশ্চিম ধলই এলাকায় মনিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকায় হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন প্রায় ২০ শতক জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । এসব জমি প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বলে জানা গেছে। এছাড়া অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং হাটহাজারী মডেল থানার ওসি নির্দেশনা প্রদান করা হয়েছে।
পূর্বকোণ/আরআর

















