কক্সবাজার টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং বাজারপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানান, র্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজারপাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ মজুত করে রেখেছে- এ তথ্যের ভিত্তিতে সাবরাংয়ে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের হাতে থাকা পুরাতন লুঙ্গির ৪টি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ


















