টেকনাফ থানা পুলিশ ও বিজিবি যৌথ অভিযানে রাজারছড়া ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকা হতে ১ জন জিম্মি উদ্ধার ও ২ জন মানব পাচারকারী গ্রেপ্তারসহ তাদের ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে।
১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়ন হতে ৭ নং ওয়ার্ড মাইজ পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়া নোমান নাঈম (১৬)কে পাচারের উদ্দেশ্যে অপহরণ করত টেকনাফ থানা এলাকায় এনে রাজারছড়ায় মানব পাচারকারীদের আস্তানায় আটক করে রাখে বলে সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান পরিচালানা করে রাজারছড়া এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করে।
একই সাথে মানব পাচারকারী তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে ২ জন মানবপাচারকারীকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে ও ভিকটিমের দেওয়া তথ্য সংগ্রহ করে টেকনাফ থানা পুলিশ ও বিজিবি রাজারছড়ার পাহাড়ি এলাকায় ১৩ সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাঁড়াশি অভিযানে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেয়। ভবিষতেও অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ


















