চট্টগ্রাম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ার বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪ একর জমি দখলমুক্ত

উখিয়ার বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪ একর জমি দখলমুক্ত

উখিয়া সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্রায় চার একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।

 

রেঞ্জের উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল ও দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

 

বনবিভাগ সূত্রে জানা যায়, উচ্ছেদ করা অবৈধ স্থাপনাগুলোর পেছনে দখলকারী হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন মাসকারিয়া বিল এলাকার জাফর আলমের ছেলে মিজান, সেকান্দরের ছেলে সিরাজুল হক, সফিক্যারা এলাকার হোসেন আহম্মদ এবং আবু বক্করের দুই ছেলে আব্দুল কাদের ও দেলোয়ার। এছাড়া দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনা এলাকায় ফরিদ উদ্দিনের নামে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনসম্পদ রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযানের সময় থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট