চট্টগ্রাম রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে সন্ত্রাসী ডেবিড ইমনের আরও এক সহযোগী গ্রেপ্তার

ফটিকছড়িতে সন্ত্রাসী ডেবিড ইমনের আরও এক সহযোগী গ্রেপ্তার

ফটিকছড়ি সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেবিট ইমনের অন্যতম সহযোগী মুহাম্মদ হারুন ওরফে ডাবা হারুন ওরফে শুটার হারুনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, সে সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম প্রধান সহযোগী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ চলছে।

 

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে একই এলাকা থেকে ডেভিড ইমনের আরেক সহযোগী ‘টেস্টার মোবারক’কে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

 

পূর্বকোণ/রানা/পারভেজ   

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট