মিরসরাইয়ে পুকুর থেকে মোশাররফ হোসেন (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত সামছুল হকের চতুর্থ সন্তান। নিহতের পরিবার জানায়, মোশাররফ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মোশাররফের কোনো খোঁজ মিলছিল না। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করেন। তিনি দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, খিঁচুনি বা অসুস্থতার কারণে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















