চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে চাঞ্চল্যকর ৪ অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফে চাঞ্চল্যকর ৪ অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ

সারাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করা ফেনীর চাঞ্চল্যকর ও লোমহর্ষক ৪ তরুণ অপহরণের ঘটনার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ।

গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোরা মিয়ার ছেলে।

১২ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব ১৫ মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক জানান, র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার আসামি অবস্থান করছে। সেখানকার ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে আসামির উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হয়।

 

আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি গত জুন মাসে ফেনীর ৪ তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট