চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ফুটবলারের মৃত্যু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ফুটবলারের মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

টেকনাফে বাড়িতে বৈদ্যুতিক মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম (৩২) নামের এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ও তরুণ দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন। সিহ তরুণের স্ত্রী ও এক সন্তান রয়েছে। উপজেলার তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম অনীক চৌধুরী এবং সাধারণ সম্পাদক জামাল সাদেক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ চালু করতে যান সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হাফিজুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট