চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফুটবল খেলার কথা বলে অপহরণ, টেকনাফে রোহিঙ্গা কিশোর উদ্ধার

ফুটবল খেলার কথা বলে অপহরণ, টেকনাফে রোহিঙ্গা কিশোর উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অপহরণ হওয়া আব্দুর রহমান (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে এপিবিএন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২১ কেরুণতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোর আব্দুর রহমান ক্যাম্প-২১-এর এ/৭ ব্লকের ৪৬ নম্বর ঘরের মো. রফিকের ছেলে।

১৬ এপিবিএন জানায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে প্রতিবেশী কিশোর রফিক (১৭) ফুটবল খেলার কথা বলে আব্দুর রহমানকে বাসা থেকে ডেকে টেকনাফ শহরের জেলেপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আব্দুর রহমান অপহরণের শিকার হয় বলে পরিবারকে জানানো হয়।

পরে বিষয়টি এপিবিএন পুলিশকে জানানো হলে ঘটনার পর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদস্যরা তৎপরতা শুরু করেন। এপিবিএনের তৎপরতায় অপহরণকারীরা বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আব্দুর রহমানকে ছেড়ে দেয় বলে সংশ্লিষ্টরা জানান।

পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কেরুণতলী এলাকায় পৌঁছালে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান এপিবিএন। দুপুর ১টার দিকে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট