চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোর

টেকনাফে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোর

টেকনাফ সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ দুই শিশু হলো- শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

 

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে জেটিঘাটে নাফ নদীতে গোসলের সময় দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ শুরু করেন।

 

পরে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। স্থানীয় জেলেদের সহায়তায় নাফ নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট