চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এমপি নিজেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে পৌরসভার মুরাদনগর ও রোয়াজারহাটের পাশে কুলকুরমাই খাল পরিষ্কারে অংশ নেন। এতে বিডি ক্লিনের সদস্যরা খাল ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিডি ক্লিনের সদস্যদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাঙ্গুনিয়া গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ

















