কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুই পর্যটকবাহী গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায় নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পূর্বকোণ/কাশেম/এএইচ

















