কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদকসেবী, সাজাপ্রাপ্ত এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিনতাই ও চুরির অভিযোগে সাইম বিন জিহান (২০), শাহেদ মনি (২২), আলী আহাম্মদ (২৫), পারভেজ মোশাররফ (২৭) ও আশরাফুল ইসলাম ছাদমুন (২০), মাদকসেবনের অভিযোগে রায়হানুল ইসলাম (২২), সাজ্জাদ হোসেন রানা (২২), মুর্শেদুল আলম (২৮), মো. রিয়াজ (২৪), মো. আব্বাস (৪০), মুবিনুল হক মুবিন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মো. তারেক (২৪), আবুল কাশেম (২০), মো. শাহিন (২০) ও আজিজুল হক (৪০), আদালতে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আমিনা বেগম (৪৫), নুরুল ইসলাম, নুরুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম (২০), জাবেদ উদ্দিন ও মো. ইউনুছ (২৭) এবং নিয়মিত মামলার আওতায় জিয়াবুল হক (৩২) ও এনায়েতুর রহমান প্রকাশ নয়নকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রানা

















