রাউজান মডেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার আরএমআই জামে মসজিদে প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
রাউজান মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক কবির আহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ মহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের দ্বীনিয়াত বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শহীদুল ইসলাম চৌধুরী, মাওলানা মোহাম্মদ আলী আজম, আরএমআই জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ফৌজুল মুবিন, কাজী মুহাম্মদ বেলাল, মোহাম্মদ রিদোয়ানুল হক, বেলাল হোসেন খাঁন, আজগর উদ্দিন, আবদুল মোমেন ও মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
পূর্বকোণ/রানা/এএইচ


















