চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলায় বালু ব্যবসায়ীর কারাদণ্ড

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলায় ব্যবসায়ীর কারাদণ্ড

সংবাদদাতা বোয়ালখালী

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১১ অপরাহ্ণ

বোয়ালখালীতে অবৈধ বালু বিক্রয় কেন্দ্র স্থাপন ও সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলায় এক বালু ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্ত ফরিদ মিয়া পশ্চিম কধুরখীলে এজলাস মিয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি জানান, কালুরঘাট টু ভাণ্ডালজুড়ি সড়কের গুইলদ্যাখালী ব্রিজ এলাকায় সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলে বালি বিক্রয় কেন্দ্র স্থাপন করেন।। তাকে কালভার্ট হতে ১ কি.মি. এর মধ্যে বালুর সেলিং সেন্টার স্থাপন ও সরকারি রাস্তার নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(সংশোধন) সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট