চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৩ ট্রাক ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক

বাঁশবাড়িয়া ঘাটে কোস্ট গার্ড অভিযান

৩ ট্রাক ইউরিয়া সার পাচারকালে সীতাকুণ্ডে আটক ২

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় রাত ১ টায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এসময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ৩ টি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।

 

 

তিনি আরও বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট