চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে পিতাকে হত্যাচেষ্টা মামলায় পুত্র গ্রেপ্তার

রাউজানে পিতাকে হত্যাচেষ্টা মামলায় পুত্র গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান থানায় পিতাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি পুত্র মো. আশরাফুল গণিকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব-৭ চট্টগ্রাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। আশরাফুল গণি রাউজানের সুলতানপুর এলাকার মো.শফিকুল আলমের ছেলে।

 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাউজান থানায় দায়ের করা মামলায় আশরাফুল গণিকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়েছে। মামলাটি গত ১৮ আগস্ট দায়ের করা হয়।

 

মামলার পর থেকে আশরাফুল গণি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাউজান আদালত পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট