চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহানগর এলাকায় একটি মেহেদি অনুষ্ঠানে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুর আয়েশা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলাকার রিজোয়ান উদ্দিনের বাড়ির বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা একই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, একই এলাকার প্রতিবেশীদের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ওই বৃদ্ধা অনুষ্ঠানের আলোকসজ্জার জন্য টাঙানো জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট নিথর হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/রাকিব

















