চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

টেকনাফ সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মেইন বিচ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি খেলনা পিস্তল, ১টি বাটন মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক জব্দ করা হয়।

আটকরা হলেন টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার নুরুল আবছার (২৬) ও গোদারবিলের রবিউল হাসান (২১)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সীবিচ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় কৌশলগত অবস্থান নেন তারা। এসময় একটি ইজিবাইকযোগে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুতগতিতে মেরিন ড্রাইভ সড়ক হয়ে শিশু পার্ক এলাকায় প্রবেশ করতে দেখে তাদের থামার সংকেত দেন। কিন্তু ইজিবাইকে থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে একটি চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করা সম্ভব হয়।

পরবর্তী দুই ঘণ্টা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের মধ্যে আরও ২ জনকে আটক করা হয়। অপর ২ জন সন্ত্রাসী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। 

 

তিনি আরও জানান,গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট