চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে ডেঙ্গুতে প্রাণ হারালো ২০ বছর বয়সি তরুণ

চন্দনাইশে ডেঙ্গুতে প্রাণ হারালো ২০ বছরের তরুণ

চন্দনাইশ সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে সাতবাড়িয়া এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ দিনের মাথায় সাকিব আহমেদ সামির (২০) নামে ১ তরুণের অকালমৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত সাকিব চন্দনাইশ সাতবাড়িয়া নগর পাড়ার মনির আহমদের ছেলে।

 

জানা যায়, কয়েকদিন ধরে সাকিব তীব্র জ্বরে ভুগছিলেন। ডেঙ্গু পরীক্ষা দিলে রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

তার বন্ধু শাওন জানান, সাকিব ২০২৪ সালে বান্দরবান সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরে একটি বিকাশ কোম্পানিতে চাকরি করতেন।

 

আজ সকাল ১১টায় সাতবাড়িয়া শাহ্ আমানত মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট