চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জমিতে ট্রাক্টর চালাছিলেন বাবা, চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের ছেলের মৃত্যু

জমিতে ট্রাক্টর চালাছিলেন বাবা, চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের ছেলের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরোনো স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ত্বহা ভুজপুর ইউনিয়নের আজিমপুর টিলাপাড়া এলাকার কোরবান আলীর শিশু।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কোরবান আলী নিজস্ব ট্র্যাক্টর নিয়ে জমি চাষ করতে যান। এ সময় তার ৮ বছরের ছেলে ত্বহাও বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা হঠাৎ ট্র্যাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে। পরবর্তী সময়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট