চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় আসামি পারভেজ মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ।

 

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাসায় হানা দেয় পারভেজসহ একদল দুর্বৃত্ত। তারা মালামাল লুটপাট করে ও একপর্যায়ে পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

 

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল আসামি পারভেজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি, পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত পারভেজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

এদিকে, এ রায়ে সন্তুষ্ট হয়ে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পরিবারের সদস্যের ওপর এমন অপরাধের ঘটনার এ শাস্তি সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা দেবে। বিচার পাওয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়েছে বলেও মত প্রকাশ করেন তারা।

 

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট