কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে দুই ডাকাতসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হল- দুই মামলায় ওয়ারেন্টভুক্ত ডাকাত আরাফাত (২৭) ও হাসানকে (২৫)।
অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৩৫ জন সদস্য অংশ নেন।
এদিকে, অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধে ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার ও সাজাপ্রাপ্তদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















