চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

অপহরণের ২ দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৫২ অপরাহ্ণ

কক্সবাজারে অপহরণের দুই দিন পর ১৫ বছর বয়সী রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে এপিবিএন। এ ঘটনায় সাকিবুল হাসান (২০) নামে এক যুবককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানার পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাকিবুল হাসান কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোরী পারভীন (১৫) লেদা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম সামশুল আলম।

টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) শাহীন হোসেন জানান, গত (৬ সেপ্টেম্বর) দুপুরে রঙ্গীখালী নামারপাড়া এলাকা থেকে রোহিঙ্গা কিশোরীকে অপহরণ করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে এপিবিএন সদস্যরা।

ক্যাম্প সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে তাঁর নেতৃত্বে একটি দল মঙ্গলবার পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালায়। অভিযানে কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত পালিয়ে যায়। পরে কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার সদরে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর জবানবন্দি নেওয়া হয়। আদালত পরবর্তীতে কিশোরীকে তার বাবার জিম্মায় দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত সাকিবুল হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট