চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারির

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার বারআউলিয়া হাফিজ জুট মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনা সাথিয়া উপজেলার আঁটিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

কুমিরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, হাফিজ জুট মিলস গেটের সামনে একব্যক্তি গাড়িচাপায় গুরুতর আহত হয়েছে- এমন খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট