চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, গ্রেপ্তার-১

সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, গ্রেপ্তার-১

সাতকানিয়া সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

 

নিহত হামিম ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আফজল নগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।

 

এ ঘটনায় ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার ওসমানের ছেলে মো. রোহান উদ্দিন (১৯)কে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব বিরোধের মীমাংসা চলাকালে গ্রেপ্তার রোহান কেরানিহাট সিটি সেন্টার এলাকায়
হামিমকে ছুরিকাঘাত করে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে হামিম নামে এক কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের কারণ কী এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট