চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

চন্দনাইশে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

চন্দনাইন সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:০২ অপরাহ্ণ

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর শাহ্সুফি দরবার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী তিশা প্লাটিনা এসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে (২২) মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাঞ্চনাবাদ এলাকার আবদুল গফুর (৫৫) মারা যান।

 

এ ঘটনায় আহত অপর তিনজন হলেন অটোরিকশাচালক সাইমুন হোসেন (২০), সানজিদা আক্তার সুমাইয়া (২১) ও মো. আরিফ (৪২)। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

 

দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ এবং বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ   

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট