চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী নতুন গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আকতার কবির (৩৬) ও হান্নান (২২) নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এএইচ


















