চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় বি‌য়ে বা‌ড়ির জেনারেটরের সর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেকুয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

পেকুয়া সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বিয়েবাড়িতে জেনারেটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১১টায় পেকুয়া মগনামা ইউনিয়নের মিয়াজি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডেকোরেশন শ্রমিক সাইফুল ইসলাম ওই এলাকার আবছারের ছেলে।

স্থানীয়রা ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিয়েবাড়িতে জেনারেটরের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট