ফেনীর ছাগলনাইয়ায় জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মোশাররফ (৪৫) নামে একব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছাগলনাইয়া থানার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোশাররফ উপজেলার জয়নগরের পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফা সন্তান।
চমেক হাসাপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে তার পিঠের বাম পাশে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।
তিনি জানান, চিকিৎসকরা তার শরীর থেকে কয়েকটি গুলির অংশ বের করতে সক্ষম হয়েছেন। বে শরীরের ভেতরে আরও গুলির অংশবিশেষ রয়ে গেছে।
পূর্বকোণ/রাকিব/এএইচ


















