চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৫৯ অপরাহ্ণ

টেকনাফ সীমান্তে পাচারকালে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোররাত পাঁচটায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্ট এলাকায় অভিযান চালায় ৬৪ বিজিবির খারাংখালী বিওপির টহল দল। এ সময় এক লাখ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করে বিজিবি। গ্রেপ্তারকৃত রুহুল আমিন (১৮) টেকনাফ থানাধীন মৌলভীবাজার পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে ।

 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার ভোররাত ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের খারাংখালী বিওপির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্টের কাছে অবস্থানে করে। এ সময় মায়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক জিনিস নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির টহল দল তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উল্লেখিত ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো মায়ানমার সীমান্ত থেকে কিনে এনেছে বলে স্বীকার করেন।

 

মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট