চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে চকরিয়ায় মঙ্গল শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে চকরিয়ায় মঙ্গল শোভাযাত্রা

চকরিয়া সংবাদদাতা 

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:২২ অপরাহ্ণ

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে চকরিয়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.আবদুল আজিজ। এর পূর্বে সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে-র সভাপতিত্বে এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

 

শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হরি মন্দিরে এসে শেষ হয়। শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ চকরিয়া উপজেলা ও নিত্যানন্দ গীতা সংঘের এই আয়োজনে মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহর ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চিরিংগা হিন্দুপাড়া যুবকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জাফর আলম কালু, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের উপদেষ্টা হারাধন দাশ, মন্টু বসাক, বিকাশ ধর (মহাজন), চকরিয়া জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলাল সুশীল, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দাশ, চকরিয়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ছোটন কান্তি দাশ, চকরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হরি মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন দাশ মনু, অর্থ সম্পাদক উজ্জ্বল দে, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের অর্থ সম্পাদক নন্দরাম দাশ, চকরিয়া উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি এস.তরুণ সুশীল প্রমুখ।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট