চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পর্যটকবাহী গাড়িতে ইয়াবা পাচার, চালকসহ আটক

টেকনাফ

পর্যটকবাহী গাড়িতে ইয়াবা পাচার, চালকসহ আটক

টেকনাফ সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ণ

টেকনাফে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ইয়াবা পাচারকালে গাড়িসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গতকাল (০৩ সেপ্টেম্বর) উপজেলার শীলখালী চেকপোস্টে পর্যটকবাহী চাঁদের গাড়িযোগে ইয়াবা পাচারকালে বিজিবির জালে এই চক্রটি ধরা পড়ে।

আটক মো. ওমর ফারুক (১৯) কক্সবাজার সদর থানাধীন তুতকখালী গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে )।

 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি চেকপোস্টের কাছে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির ডগ হেনরি (নারকোটিক্স) দিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে চালকের পাশে পলিথিনে প্যাঁচানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারী ওই গাড়ি ও চালককে আটক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট