চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এসব হোটেলকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু।
অভিযানে হামিম হোটেলকে ২০ হাজার টাকা, খাজা আজমির হোটেল ২০ হাজার টাকা এবং হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানান, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের দায়ে তিনটি হোটেলকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু পূর্বকোণকে জানান, নানা অনিয়মের দায়ে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রানা/এএইচ
















